ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ইংলিশ মিডিয়াম স্কুল নীতিমালার আওতায় আনবে সরকার

ads

ইংরেজি মাধ্যম স্কুলগুলোকে সরকার নির্ধারিত নীতিমালার আওতায় আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।


শিক্ষামন্ত্রী জানান, অতীতে শিক্ষা ব্যবস্থায় ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস ও ধর্মীয় বিষয়গুলোর গুরুত্ব বাড়ানো হলেও ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আনা সম্ভব হয়নি। এবার এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে এবং মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে আনার কার্যকর ব্যবস্থা করা হবে।


তিনি বলেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকেই সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীন থাকতে হবে। একই রাষ্ট্রে ভিন্ন নিয়ন্ত্রক ব্যবস্থা থাকা যুক্তিসঙ্গত নয়। ক্যামব্রিজ ও ব্রিটিশ কাউন্সিলের মতো আন্তর্জাতিক কারিকুলাম অনুমোদিত হলেও সেগুলোকেও নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে আনার বিষয়ে ভবিষ্যতে পদক্ষেপ নেওয়া হবে।


এছাড়া শিগগিরই জাতীয় কারিকুলাম বা পাঠ্যক্রম পর্যালোচনা করা হবে বলে জানান মন্ত্রী। যেখানে প্রয়োজন সেখানে সংশোধন আনা হবে এবং কারিকুলাম বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page